
চাঁদপুর: বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক চাঁদপুর জেলার বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক (বিআরটিএ) চাঁদপুর এর আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়
বৃহস্পতিবার (৫মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্ঘটনায় নিহত ১৫ পরিবার ও গুরুতর আহত ৫ পরিবারের মাঝে ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, সকল পরিবারকে বলছি মা ও বোনেরা আপনারা একটি কথা মনে রাখবেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ করার ক্ষমতা আমাদের কারো নাই। এ অসহায় অবস্থার সময় বিআরটিএ ট্রাস্টি বোর্ড আপনাদের পাশে দাঁড়িয়েছে।
এটা কোন অনুদান নয় শুধুমাত্র আপনাদের পাশে থাকার অঙ্গীকার মাত্র। আমরা আপনাদের পাশে সহমর্মিতার হাত বাড়িয়েছি। আমরা আপনাদের পাশে থাকবো। আল্লাহ আপনাদের সকলকে ধৈর্যধারণ করার ক্ষমতা দান করুক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উজালা রানী চাকমা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. সেকান্দারসহ অনেকে। চাঁদপুর পুলিশ সুপারের প্রতিনিধি সার্জেন্ট ইন্সপেক্টর আবুল খায়ের,চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুসহ অনেকে।
ফম/এমএমএ/



