বালিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী যুব আন্দোলনের গনসংযোগ 

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী যুব আন্দোলনের সদর উপজেলা নেতৃবৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এর পক্ষে এই গনসংযোগ করা হয়।
ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে নির্বাচনী গনসংযোগে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামি যুব আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক কারী মোস্তফা পাটোয়ারী, বালিয়া ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন।
নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন যুব আন্দোলন নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব।
যুব নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ নতুন বন্দোবস্তের মাধ্যমে গঠন করতে হবে।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম