বাবুরহাটে ভোক্তা অধিদপ্তেের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর:  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মুল্যে সিগারেট বিক্রয় করায় হাজী স্টোর মালিককে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় তারেক ফার্মেসী মালিককে ৫ হাজার টাকা, আছিয়া মেডিসিন কর্ণার মালিককে ২ হাজার টাকা, খান ফার্মেসী মালিককে ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম