বাবুরহাটে জামায়াতের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ

চাঁদপুর: চাঁদপুর বাবুরহাটে বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নম্বর ওয়ার্ড চাঁদপুর শহর শাখার উদ্যোগে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে সফল করতে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আছর বাবুরহাট বড়মসজিদের সমনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন।

তিনি বলেন, ‘জাতীয় মহাসমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।’ তিনি সাত দফা দাবি বাস্তবায়ন ও সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও যোগ করে বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হয়।’

এতে সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ আলমগীর বন্দুকসী।

তিনি বক্তব্যে বলেন, ‘আজ মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ন্যায়বিচার, নিরাপত্তা, জীবিকা ও ধর্মীয় স্বাধীনতা— এসব অধিকার শুধু সংবিধানে লিখিত আছে, বাস্তবে তা পাওয়া যায় না। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সৎ ও আদর্শবান নেতৃত্ব দেশ পরিচালনা করবে। আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করি, মানুষের মুক্তির এই সংগ্রামকে সফল করি ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর জামায়াতের শহর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ২ নম্বর আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান খান উৎপল, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ হাসান মাল, ১৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা আব্দুল মাজেদ ও জাময়াাত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন শামীমসহ ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীলরা।

সবারই প্রত্যাশা ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি গণজাগরণে রূপ নেবে এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতিসঞ্চার করবে ইনশাআল্লাহ।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম