মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক পিএম রাসেলের উদ্যোগে নির্বাচন পরবর্তী শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ এশা উত্তর মান্দারতলী ঈদগাঁ মাঠে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক পিএম রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত ভুইয়া, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি পাইলট হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী সোহেল।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া মোঃ নাদিম, সাংগঠনিক সম্পাদক পারভেজ প্রধান, ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, প্রবীন বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিগণ। সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম, ইতালি প্রবাসী শামীম, কুয়েত প্রবাসী ফারুক, সিঙ্গাপুর প্রবাসী মহসিন।
মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এবং তারেক রহমান ও চাঁদপুর-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের জন্যও দোয়া করা হয়েছে। এছাড়াও দোজাহানের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
ফম/আরাফাত/ এমএমএ/


