চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষামন্ত্রণালয়ের অধীন এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবাগত ৬ শিক্ষকের যোগদান সম্পন্ন হয়েছে ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার অধ্যক্ষের কক্ষে নিয়োগদান ও যোগদান সম্পন্ন হয়।
মাদরাসা গভর্নিং বডির এডহক কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খানের হাত থেকে নবাগত শিক্ষক-শিক্ষিকাগণ নিয়োগ পত্র গ্রহণ করেন।
পরে মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ খানের হাতে যোগদান পত্র প্রদান করেন।
এসময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মাদরাসার উপাধ্যক্ষ ড. আব্দুল মান্নান, মাদরাসার সহকারী অধ্যাপক (আরবী) ও শিক্ষক প্রতিনিধি পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী।
নবাগত শিক্ষকরা হলেন : প্রভাষক (ইসলামিক স্টাডিজ) আহসান উল্লাহ, সহকারী মৌলভী আকলিমা সুলতানা, সহকারী মৌলভী ফয়সাল আহমেদ, সহকারী শিক্ষক (বাংলা) সাদিয়া জামান, সহকারী মৌলভী রহমত উল্যাহ, জুনিয়র মৌলভী ওয়ালি উল্যাহ। পরে দোয়া পরিচালনা করেন বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।
ফম/এমএমএ/


