হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলায় প্রবাসির বাড়ী নির্মাণ করার জন্য ভূমিতে বালু ভরাট করতে যাওয়ায় ঠিকদার মিলনের উপর হামলার অভিযোগ করেছে ভূক্তভোগী ভূমির মালিক বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হুমায়ুন কবির বাবুল।
তিনি অভিযোগ করেন বাকিলা ইউনিয়নের বাকিলা-চেঙ্গাতলী রাস্তার পাশে আমি বাড়ী করার জন্য একটি জায়গা ভরাট করার জন্য কয়েক দিন ধরে চেস্টা করতেছি। কিন্তু স্থানীয় কিছু লোক আমাকে সেই কাজ করতে বাঁধা দেয়। পরবর্তীতে আমি সন্না গ্রামের বাচ্চু ভূইয়ার ছেলে মো. মিলন হোসেনকে (৩০) বালু ভরাটের দায়িত্ব দেই।
মঙ্গলবার সকালে মিলন বালু ভরাট শুরু করলে স্থানীয় নাছির, মোবাশ্বের, মোতা, সোহেল, মোতালেব, বশির শেখ কাজে বাঁধা দেয় এবং মিলনকে মারধর করে। পরবর্তীতে স্থানীয়দেরসহযোগিতায় মিলনকে হাসপাতালে ভর্তি করে।
হুমায়ুন কবির বাবুল আরো বলেন, এর পূর্বেও কাজ করতে গেলে নাছির, মোবাশ্বের, মোতা, সোহেল, মোতালেব, বশির শেখ কাজে বাঁধা দিলে আমি সেনাবাহিনীর অভিযোগ করি। পরে সেনাবাহিনী সেখানে গিয়ে নাছিরকে খবর দিয়ে এনে তার সাথে কথা বলে, আমাকে কাজ করতে বলেন। মঙ্গলবার কাজ করতে গেলে তারা আবার বাঁধা দেয় এবং ঠিকাদারকে মারধর করে।
কাজ করতে যাওয়া মারধররের শিকার মিলন বলেন, আমি ট্রকে করে বালু ফেলতে ছিলাম এ সময় হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে নাছির, মোবাশ্বের, মোতা, সোহেল, মোতালেব, বশির শেখ আমার উপর হামলা করে। এক পর্যায়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
হাসপাতালে মিলনের স্ত্রী ইভা সংবাদকর্মীদের জানান, আমার স্বামীতো আর জায়গার মালিক না, যদি কোন সমস্যা হয়, তাহলে জায়গার মালিকের সাথে আমার স্বামীকে কেন মারধর করা হলো আমি এর উপযুক্ত শাস্তি চাই।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বাকিলায় বাড়ী নির্মাণ করাকে কেন্দ্র করে ঠিকাদারকে মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
ফম/এমএমএ/

