কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এর সাথে কচুয়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু নাছির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, জাতীয় দৈনিক বাংলাদেশ টুডে ও দৈনিক চাঁদপুর কণ্ঠের কচুয়া ব্যুরে্যা ইনচার্জ মো. মহিউদ্দিন, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক চাঁদপুর প্রবাহের কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দার, দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি ও পাক্ষিক কচুয়া কণ্ঠের নির্বাহী সম্পাদক মো. মেহেদী হাসান, ফেস দ্যা ফিপল ও দৈনিক নিরপেক্ষের কচুয়া প্রতিনিধি ওমর ফারুক সাইম, আমাদের অর্থনীতি ও আলোকিত চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মো. ইউনুছ, দৈনিক আমাদের সময় ও চাঁদপুর দর্পনের কচুয়া প্রতিনিধি মো. রাছেল, চ্যানেল এস ও দ্যা ডেইলি ট্রাইবুনালের কচুয়া প্রতিনিধি মো. নাছির, দৈনিক যায় যায় দিন ও সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি আবু সাইদ ও দৈনিক বাংলার ডাকের কচুয়া প্রতিনিধি মো. মহসিন প্রমূখ।
এসময় ইউএনও মাহমুদুল হাসান রাসেল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়েই আমাকে সহযোগিতা করবেন। আপনাদের যেকোন সহযোগীতায় আপনাদের পাশে আমি সবসময় থাকবো।
ফম/রাছেল/এমএমএ/


