
চাঁদপুর: চাঁদপুরের একুশ শতকের সাপ্তাহিক পত্রিকা ‘চাঁদপুর সকাল’ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার,জেলা বিএনপির সহ-সভাপতি মনির চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ‘চাঁদপুর সকাল’-এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরি কমিটির সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, পত্রিকার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম, পত্রিকার বার্তা সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল শাহীন এবং ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক শাহ আলম।
বক্তারা তাঁদের বক্তব্যে ‘চাঁদপুর সকাল’-এর দীর্ঘ ১৯ বছরের সাংবাদিকতা পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি এগিয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ফম/এমএমএ/


