মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩২নং বড় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাদের খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরকার, সুলতানাবাদ ইউনিয় বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ জানে আলম (সবুজ সরকার), ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান সবুজ, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, মোঃ কামরুজ্জামান পাটোয়ারী, সুলতানাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু সায়েম মেম্বার, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম (বাবু সরকার), উপজেলা যুবদল নেতা ফেরদৌস ইসলাম সোহেল। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ঝুমুর আক্তার।
আরো উপস্থিত ছিলেন, ইসকান্দার মির্জা তুহিন, পারভেজ আলম, জামাল সরকার ভুট্টো, খাঁন এ সবুর, মামুনুর রশিদ, রবিউল হাসান, মাইন উদ্দিন প্রধান প্রমুখ।
ফম/এমএমএ/

