
চাঁদপুর: চাঁদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বই বৃক্ষের প্রথম বর্ষপূর্তি উদযাপন হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ হল রুমে বই বৃক্ষের এই বর্ষর্পূ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি বক্তব্যে বলেন, বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মের জ্ঞানের সঠিক প্রচার ও বিকাশ ঘটাতে হবে। বই মনের কলুষতা ও সংকীর্ণতা রোধ করতে সাহায্য করে। মন ও মননের বিকাশ ঘটাতে বই পড়ার বিকল্প নাই। আমরা চাঁদপুর পৌর সভার পক্ষ থেকে বই বৃক্ষকে ৫০০ বই পর্যায়ক্রমে উপহার দিবো। আপনারা চাইলে বই বৃক্ষের লাইব্রেরি হিসাবে চাঁদপুর পৌর পাঠাগারকে ব্যবহার করতে পারেন। কর্ম-ব্যাস্ততা আর আধুনিকতার অযুহাতে মানুষ দিন দিন বই পড়া থেকে দুরে সরে যাচ্ছে। বই বৃক্ষের মাধ্যমে বই পড়ার স্বভার মানুষের মাঝে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমি নিজেও সময় করে বই পড়ার চেস্টা করি। বই পড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের মাঝে জাগ্রত করতে হবে। জয় বাংলা স্লোগান আমাদের সবার, বঙ্গবন্ধু এদেশের আপামর মানুষের নেতা। তার আদর্শকে ধারণ করেই আমাদেরকে সোনার বাংলা বির্নিমানে এগিয়ে যেতে হবে।
লায়ন মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতণ কুমার মজুমদার, আন্তর্জাতিক ক্রীড়া বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডাঃ অনুপম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর ক্লাবের আজীবন সদস্য লায়ন আরমান চৌধুরী রবিন, লেখক ও গবেষক মোঃ ফরিদ হাসান, কবি ও সাহিত্যক মোঃ আশরাফ জুয়েল।
বই বৃক্ষের ১ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে লায়ন আরমান চৌধুরী রবিন এই সামাজিক সংগঠনটিকে ৫০টি বই উপহার দেন। বর্ষ পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি আগামী দিনে এই সংগঠনের পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
জারিফ ইয়াসমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই বৃক্ষের শাখা প্রধান তাসনিমা সুলতানা। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কাজী আল মারুফ।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বই বৃক্ষ সংগঠনের পক্ষ থেকে ফুল ও বই দিয়ে বরণ করা হয়।দিনটি উদযাপন উপলক্ষে কেকে কেটে বই বৃক্ষের ১ম বর্ষপূ্তি পালন করা হয়।
বিভিন্ন বই প্রেমী ও শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা ও বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
ফম/এমএমএ/ইমাম/


