
চাঁদপুর: চাঁদপুরে বইপ্রেমীদের উদ্যোগে গড়ে উঠা ব্যাতিক্রমী সামাজিক সংগঠন বইছায়া এর উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক লায়ন আরমান চৌধুরী রবিন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বইছায়ার সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তারা এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন করেন।
মানুষের মাঝে বই পড়ার প্রবনতা ও আগ্রহ সৃষ্টির মহৎ উদ্যোগ নিয়েই ২০২২ সালে কিছু সৃজনশীল মানুষের হাতে প্রতিষ্ঠিত হয় বইছায়া নামের এই সামাজিক সংগঠনটি।এই সংগঠনটি নানান প্রতিকূলতা এড়িয়ে বই পড়ার মাধ্যমে সমাজ তথা মানুষের মূল্যবোধের মৌলিক পরিবর্তন ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ করছে।কিন্তু এই সুন্দর পথ চলায় সরকারি বা অন্য কোন পৃষ্ঠপোষকতা না থাকায় মানুষের মাঝে বইপড়ার গুরুত্ব ছড়িয়ে দিতে বেশ বেগ পেতে হয় তাদের।ঠিক এমন সময় তাদের এই পথচলাতে এগিয়ে এলো আরেক বই ও শিল্প সাহিত্য, ও সামাজিক ব্যক্তিত্ব আরমান চৌধুরী রবিন। সংগঠনের উপদেষ্টা হিসাবে ফুলেল শুভেচ্ছা গ্রহন অনুষ্ঠানে বরিন চৌধুরী বলেন আমি সম সময় তােমাদের পাশে আছি।বাইছায়ার উদ্দেশ্য মানুষের মাঝে জড়িয়ে দিতে হবে। বই মানুষের অকৃত্রিম ও পরম বন্ধু।যার বই এর সাথে সম্পর্ক থাকে, সে কখনো অন্যায় করতে পারে না। সুন্দর জীবন থেকে হারিয়ে যেতে পারে না। তোমরা একা না, আমি তোমাদের সাথে আছি।য তদিন বেঁচে থাকবো, তোমাদের সাথে, বাইছায়ার সাথে আছি। বইছায়ার এই অগ্রযাত্রা আমাদের সবার।
এই আনন্দময় মুহূর্তে বইছায়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর ছিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া ইয়াসমিন,কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দেবনাথ,যোগাযোগ বিভাগের প্রধান চৈতি শীল,সাংগঠনিক সম্পাদক পৃথ্বীরাজ দত্ত, সামাজকল্যাণ সম্পাদক সাবিকুন নাহার ও যুগ্ম সম্পাদক শচীন আচার্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠন নেতৃবৃন্দরা বলেন আপনি থাকলে আমরা থাকবো। আলো হয়ে, ছায়া হয়ে চিরকাল বইছায়ার পাশে।অনন্ত কৃতজ্ঞতা,অশেষ শ্রদ্ধা ও পরম মমতা আপনার প্রতি।
ফম/এমএমএ/

