ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন চাঁদপুর টাইটান্স

চাঁদপুর:  চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রাইডে ক্রিকেট  টুর্নামেন্টের ৩য় আসরে চ্যাম্পিয়ন হয়েছে  চাঁদপুর টাইটান্স।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চাঁদপুর কিংসের সাথে ফাইনালে ১০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর টাইটান্স।
চাঁদপুর স্টেডিয়ামে প্রতি শুক্রবার সাবেক যে সমস্ত ক্রিকেটাররা নিয়মিত  খেলেন তাদেরকে নিয়েই এ  টুর্নামেন্টের আয়োজন করা হয়।  টুর্নামেন্টে অংশ নিয়েছিল চারটি দল। দলগুলো ছিলো – চাঁদপুর সুলতানস, চাঁদপুর লায়ন্স, চাঁদপুর কিংস ও  ⁠চাঁদপুর টাইটান্স।
চলতি বছরের ২৮ ও ২৯ নভেম্বর  গ্রুপ পর্বের খেলা শেষে  ফাইনালের তারিখ নিধারন করা হয়। ফাইনালে লড়েন ⁠চাঁদপুর কিংস ও ⁠চাঁদপুর টাইটান্স।
প্রথমে ব্যাট করে চাঁদপুর টাইটান্স নির্ধারিত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে  ১৯৬ রান  করেন। দলের পক্ষে ব্যাট হাতে ইমন সরকার ৩১ বলে ৬৯ রান ও লিও ১৬ বলে ৫৫ রান ও আলামিন ১৭ বলে ৩৪  রান করে। বল হাতে চাঁদপুর কিংসের  জাভেদ ৩৫ রানে ৩ উইকেট লাভ করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাঁদপুর কিংস ১৪ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ব্যাট হাতে চাঁদপুর কিংসের জাহিদ ২৮ বলে ৫৯ ও হাবিব ৩৩ বলে ৫১ রান করে।বল হাতে চাঁদপুর টাইটান্সের আমিনুল ৩৫ রানে ২ উইকেট লাভ করে।
খেলা শেষে টুনামেন্টের ম্যান অফ দ্যা ফাইনাল: লিও,  (চাঁদপুর টাইটান্স) সেরা ব্যাটসম্যান  জাহিদ (চাঁদপুর কিংস), সেরা ফিল্ডার: মহসিন পাটোওয়ারী (চাঁদপুর লায়ন্স),সেরা বোলার আলআামিন (চাঁদপুর টাইটান্স) ও প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট জাভেদ  (চাঁদপুর কিংস) নিবাচিত হন এবং অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন  ও রানাসআপ দলসহ অন্যান্য খেলোয়াড়দের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।  এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও ক্লীন   চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ,  ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় হাসান আল জায়েদ রিফাই, শেখ মঞ্জরুল কাদের সোহেল,  ফয়সাল গাজী বাহার, ক্রিকেট কোচ শামিম ফারুকী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের আয়োজনে  ছিলো নবগঠিত ফ্রাইডে ক্রিকেট চাঁদপুর এর পরিচালনা পরিষদ। সার্বিক  তত্ত্বাবধানে ছিলেন সভাপতি: কেশওয়ার পারভেজ, সহ সভাপতি: মো: তোফায়েল কাজী সবুজ, সাধারণ সম্পাদক: মো: রকিবুল হাসান খান,  যুগ্ন সাধারণ সম্পাদক: মো: সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক: মো: রাসেল পাটোওয়ারী,  কোষাধক্ষ: মো: ইয়াসিন খান  ও প্রচার সম্পাদক: ইমন সরকার।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম