চাঁদপুর: চাঁদপুর -৪ ফরিদগঞ্জ এর ঢাকাস্থ বসবাসরত ফরিদগঞ্জবাসীকে নিয়ে মতবিনিময় সখভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মতিঝিল দৈনিক বাংলা মোড়, এশিয়া বিজনেস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজ করা হয়।
প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, জেলা আমীর ও চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনে জামায়াত মোনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও: বিল্লাল হোসেন মিয়াজী। ঢাকাস্থ ফোরামের সভাপতি মো: আবদুল কাদের এর সভাপতিত্বে ও পরিচালনা করেন সেক্রেটারী মো: জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইফার সাবেক ডিজি ও ফরিদগঞ্জে কৃতিসন্তান জিয়াউল হক শামীম, সাবেক পরিষদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক নেতা মো: সাইফুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ, আহছান ফারুকী, আহছান হাবীব, আনোয়ারুল করিম, মোতাসিম বিল্লাহ, ফরিদগন্জ উপজেলা আমীর মাও: ইউনুছ, ইমাম হোসেন প্রমূখ।
প্রধান অতিথি বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, আমি ফরিদগঞ্জে প্রায় ৪ লক্ষ ভোটারের কাছে আমি আমার টীমসহ পৌছতেছি। ফরিদগঞ্জের ঢাকায় অবস্থানরত ভাইদের পরামর্শ, অংশ গ্রহণ, অনলাইন যোগাযোগ ও নিজ ভোট কেন্দ্রকে আদর্শ এলাকা রুপান্তর করার অনুরোধ করছি। আপনারা এলাকায় যাবেন, জনমত গঠনে সহায়তা করার অনুরোধ করছি।
ফম/এমএমএ/


