ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সুনাম অর্জন করে, যখন তার শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। তাই ভাল সামনের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজের পরিবারের এভং প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে। মনে রাখতে হবে এই বিদায় হলো শিক্ষার পরবর্তি ধাপে যাত্রা শুরু। শিক্ষা হলো একটি মাধ্যম যা ছাড়া সবকিছুই অচল। তাই শিক্ষার্থী যেই প্রতিষ্ঠানেই অধ্যয়ন করুক না কেনো তা যেনো পরিপূর্ণ হয় তা মাথায় রাখতে হবে। এদেশে কিন্ডারগার্টেন গুলো প্রাথমিক শিক্ষায় বৈচিত্র্য এনেছেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক মামুন হোসাইনের স্বাগত বক্তব্যের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী । আলোচনা শেষে অতিথিবৃন্দ ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশসহ উপহার তুলে দেন। পওে দোয়া অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/


