ফরিদগঞ্জ উপজেলা রেস্তোরাঁ মালিক সমিতির কমিটি গঠন

ফরিদগঞ্জ (চাঁদপুর): বাংলা‌দেশ রে‌স্তোরাঁ মা‌লিক স‌মিতি কেন্দ্রীয় ক‌মি‌টির নি‌র্দেশনায় চাঁদপুর জেলা ক‌মি‌টির অধিনস্ত ৮ উপ‌জেলা ক‌মি‌টি গঠনের কার্যক্রমের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ জুলাই চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ফ‌রিদগঞ্জ উপ‌জেলার রেস্তোরাঁ মালিকদের সাথে কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

শনিবার (১৭ সে‌প্টেম্ব) জেলা কমিটির নেতৃবৃন্দ ফরিদগঞ্জে যান এবং আগামী দুই বছ‌র মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন।

জেলা কমি‌টির সহ সভাপতি মোঃ নুরুল আলম ও সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ স্বাক্ষ‌রিত ফরিদগঞ্জ তৃ‌প্তি হো‌টে‌লের স্বত্তা‌ধিকারী মোঃ ওয়ালী উল‌্যাহকে সভাপ‌তি ও হাজী আউয়াল সুইটস এর স্বত্তা‌ধিকারী মোঃ খ‌লিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টির অনু‌মোদন দেন।

ক‌মি‌টির অন‌্যান‌্যরা হ‌লেন- সহ-সভাপতি-১ রাজা মিয়া পাটওয়ারী (আরফাত হো‌টেল), সহ-সভাপতি-২ শ্রী বি‌দেশ চন্দ্র দে (জনতা সুইটস্), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফা‌য়েল আহ‌মেদ (শাহী হো‌টেল), সাংগঠ‌নিক সম্পাদক মোঃ হারুনুর র‌শিদ (ওয়ান স্টার হো‌টেল), কোষাধ‌্যক্ষ মোঃ মহ‌সিন‌ হো‌সেন রু‌বেল (হাজী হো‌টেল), দপ্তর সম্পাদক এম এ কামাল (বনফুল সুইটস্), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ সালাম (সালাম হো‌টেল), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শ‌ফি উল্লা (‌পিপাসা হো‌টেল), সাংস্কৃ‌তিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দো‌লোয়ার হো‌সেন (মহ‌সিন আউ‌লিয়া), কার্যক‌রি সদস‌্য জয়নাল আ‌বে‌দিন (নবাব বি‌রিয়ানী হাউজ), রা‌সেল পা‌টোয়ারী (রাহা বি‌রিয়ানী হাউজ), ‌মোক্তার আহ‌মেদ (‌মোক্তার হো‌টেল) ও মিজানুর রহমান (পাঠান বি‌রিয়ানী হাউজ)।

ক‌মি‌টি গঠন অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, জেলা ক‌মি‌টির সহ-সভাপ‌তি নুরুল আলম লালু, সহ-সভাপ‌তি ইব্রা‌হিম খ‌লিল, যুগ্ম সম্পাদক মু‌জিবুর রহমান আখন্দ (মাঈনু), সাংগঠ‌নিক সম্পাদক জা‌কির হো‌সেন বেপারী, দপ্তর সম্পাদক জা‌হিদুল হক মিলন, সমাজকল‌্যাণ বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সাংস্কৃ‌তিক ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ না‌ছির হোসেন, কার্যক‌রি সদস‌্য নুরুজ্জামান কালু ও নুরুল হোসেন কোরবানসহ অন‌্যান‌্য সদস‌্যবৃন্দ।

উ‌ল্লেখ‌্য, গত ২০ আগষ্ট ১৩ সদস‌্য বি‌শিষ্ট কচুৃয়া উপ‌জেলা ক‌মি‌টির অনুমোদন দেন জেলা ক‌মি‌টি।

রেস্তোরাঁ মা‌লিক স‌মিতি কেন্দ্রীয় ক‌মি‌টির নি‌র্দেশক্রমে চাঁদপুর জেলার অন্তর্গত সকল উপ‌জেলা প‌রিদর্শন শেষে আ‌লোচনা সা‌পেক্ষে অন‌্যান‌্য উপ‌জেলাগু‌লোর ক‌মি‌টি গঠন করা হবে বলে জানান জেলা নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম