চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘আশার আলো’ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সাইন্টিফিক স্কুলে আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণ, কেক কাটা, প্রতিযোগিতা ও আলোচনা সভা।
তিনদিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিন মঙ্গলবার সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিল এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়া আরমান দিপুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাবেক সভাপতি নুরন্নবী নোমান।
বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা পরিসংখ্যান অফিসার এম এ কাশেম, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নারায়ণ রবি দাস, সাইন্টিফিক স্কুল এর প্রধান শিক্ষক আক্তার হোসাইন, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মজুমদার, সাংবাদিক আবদুল কাদির ও ইকরা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম প্রমূখ।
সংগঠন এর পক্ষে বক্তব্য রাখেন মোবারক হোসেন, আতিক হাসান ও রাশেদ পাটওয়ারী।
ফম/এমএমএ/



