ফরিদগঞ্জে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুর :  চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাথে সমন্বয়পূর্বক সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে ১২৫টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ৫টি প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর এলাকায় ভ্রাম্যমান চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মটরসাইকেল চালনোর বিরুদ্ধে ১২৫ যানবাহনে তল্লাশি করা হয়।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম