ফরিদগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোজাম্মেল

হাজী মোজাম্মেল হোসেন। ছবি: সংগ্রহীত।

ফরিদগঞ্জ (চাঁদপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএরপি থেকে মনোনয়ন প্রত্যাশি হাজী মোজাম্মেল হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার হাত থেকে তাঁর পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মোশারেফ হোসেন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, কামাল হোসেন, নজরুল ইসলাম, ফরিদ হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ হোসেন।

ওই সময় হাজী মোজাম্মেল উপস্থিত না থাকলেও মুঠো ফোনে বলেন, দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আমি নিজে মনোনয়ন প্রত্যাশি। প্রাথমিকভাবে একজনকে দিলেও আমি বিশ্বাস করি চুড়ান্ত মনোনয়ন দেয়ার সময়ে বিগত সময়ের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করে দল আমাকে মনোনয়ন প্রদান করবেন। সেই হিসেবে আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম