ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই ) বিকালে এই মিছিলের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, মব সৃষ্টির অপচেষ্টা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে তারা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ এর নির্দেশে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের খেজুরতলা এসে পুনরায় গৃদকালিন্দিয়া বাজারে গিয়ে শেষ হয়।
পরে গৃদকালিন্দিয়া বাজারে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসের খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ মামুন ভুইঁয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক যুগ্মআহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদল সদস্য সোহেল খান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মানিক পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ: জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, আ: কাদির, প্রবাসী বিএনপি নেতা জিল্লুর রহমান, ইকবাল পাটওয়ারী, বিএনপি নেতা ইয়াছিন মেম্বার, আবুল খায়ের মেম্বার, হোসেন মেম্বার প্রমুখ।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি প্রতিক্রিয়াশীল চক্র ১/১১ মতো করে বিএনপিকে চক্রান্ত শুরু করেছে। তারেক রহমান যখন দেশে আসার জন্য অপেক্ষা করছে এবং দল যখন নির্বাচনকে সামনে রেখে দল মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ঠিক তখনই আবারো আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো শুরু হয়েছে। সাহস থাকলে নির্বাচনে আসেন, দেখবেন জনগণ কাকে চা?
ফম/এমএমএ/


