
ফরিদগঞ্জ (চাঁদপুর): কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিঃ সমরেন্দ্র মিত্রের জন্মবার্ষীকি উপলক্ষে তারই পুত্র সনজিব মিত্র পাঁচশত অসহায় মানুষের হাতে খাবার তুলে দিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জের প্রত্যান্ত গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জামন, সাংবাদিক রিফাত কান্তি সেন, সাংবাদিক শামিম হাসান, আকাশ মিত্র, শুভ মজুমদার রুহুল আমিন গাজী প্রমুখ।
এ সময় তারা ফরিদগঞ্জের আলোচিত বড়ালী গ্রামের একই পরিবারের ৬ প্রতিবন্ধীর মাঝেও খাবার সামগ্রী বিতরণ করেন।
সনজিব মিত্র বলেন, আমার বাবা একজন প্রধান শিক্ষক ছিলেন। তিনি শুধু শিক্ষাই বিলাননি সামাজিক কর্মকান্ডও করে গিয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মুখে তৃপ্তির হাসি দেখলে মনে আনন্দ লাগে। বাবা এখন পৃথীবিতে নেই, তার জন্য সবাই আশির্বাদ করবেন।
রিফাত কান্তি সেন বলেন, আমার মামা মানুষকে খাওয়াতে পারলে খুশি হতেন। তার খুশির কথা মাথায় রেখেই পরিবারের পক্ষ থেকে এমন আয়োজন। আমরা খাবার দিয়ে কারো ছবি তুলিনি। মানু্ষের আত্মসম্মানের কথা বিবেচনায় রেখে এমন সিদ্বান্ত নিয়েছি। আমরা প্রকৃত অসহায় মানুষদের বেছে বেছে খাবার বিতরণ করেছি। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই আমাদের এতো আয়োজন।
আকাশ মিত্র বলেন, প্রায় পাঁচশত প্যাকেট খাবার আমরা বিতরণ করেছি। আমার কাকা সামাজিক ভাবেও একজন চমৎকার মানুষ ছিলেন। তিনি নেই পৃথিবীতে কিন্তু তার রেখে যাওয়া ভাল কাজগুলো আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন সবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ফম/এমএমএ/


