চাঁদপুর: চাঁদপুরের ফরিদগেঞ্জ যৌথ বাহিনীর অভিযানে মো. মফিজুল ইসলাম পাটওয়ারী নামে মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে তাকে উপজেলার গজারিয়া নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, তালিকাভুক্ত মাদক কারবাদিরে বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশ সমন্বয়ে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার গজারিয়া নামক স্থান থেকে তাকে ১০০পিস ইয়াবা ট্যাবলেসহ গ্রেপ্তার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও মাদক কারবারি ব্যাক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/



