চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের মানরী গ্রামের ফরাজী বাড়ির (খনকার বাড়ি) প্রবাসী আব্দুল কাইয়ুমের পরিবার চুরিসহ নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তার স্ত্রী সন্তানদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রসহ গৃহপালিত পশু পর্যন্ত রাখতে পারেন না। সর্বশেষ তার স্ত্রী বেড়াতে গিয়ে আবারও চোর চক্রের শিকার হন।
সোমবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে তার বসতঘরে চোর চক্র প্রবেশ করে ঘরের সবকিছু তছনছ করে রেখে যায়। এর আগের দিন কাইয়ুমের স্ত্রী তার বোনের বাসায় হাজীগঞ্জ বেড়াতে যায়। সেখান থেকেই মঙ্গলবার দুপুরে বাড়ির প্রতিবেশির মাধ্যমে জানতে পারেন দুর্বৃত্তরা তার ঘরের দরজা ভেঙে সব কিছু তছনছ করে রেখেছে। তাৎক্ষনিক তিনি বাড়িতে চলে আসেন।
কাইয়ুমের স্ত্রী বলেন, আমি বাড়িতে এসে দেখি আলমিরাসহ ঘরের বিভিন্ন বাক্সে থাকা মালপত্রগুলো তছনছ করে রাখা হয়েছে। বাড়ির লোকজনও এমন পরিস্থিতে দেখেছে। এমন অবস্থা শুধুমাত্র এবারেই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার চোরচক্র এমন করেছে। কোন কিছুই ঘরের বাহিরে রাখা যায় না। অজ্ঞাতানামা এই চোর চক্রের অত্যাচারে আমরা অতিষ্ঠ।
স্থানীয় একাধিক লোকের সাথে কথা বললে তারা জানান, এই অত্যাচার এবং চোর চক্রের সাথে স্থানীয় লোকজনই জড়িত। বাহির থেকে কোন লোক এসে এগুলো করেনি। বিশেষ করে কাইয়ুম খানের নিকটতম লোকজনও থাকতে পারে।
প্রবাসী আব্দুল কাইয়ুম মুঠো ফোনে বলেন, আমি প্রবাসে থাকি। কয়েক বছর পর দেশে আসি। আমার স্ত্রী সন্তান বাড়িতে থাকে। কিন্তু বাড়ির পরিস্থিতি এমন হয়েছে ঘরে বাহিরে কোন মূল্যবান জিনিসপত্র রাখা যায় না। সবকিছু চুরি করে নিয়ে যায়। একাধিকবার ঘরে চোর ডুকেছে। তারা আমার ঘর তছনছ করে রেখেছে। যারা এই কাজ করে হাতেনাতে ধরা সম্ভব হয়না। তবে অনুমান করতে পারি। আমি পরিবারের নিরাপত্তার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
ফম/এমএমএ/


