ফরিদগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের অপরাধে ট্রাক্টর জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের অপরাধে দুইটি ট্রাক্টর জব্দ, নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ৫ জন শ্রমিককে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ফরিদগঞ্জ চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.আর.এম জাহিদ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গুপ্তের বিল থেকে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক, ২টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রাক্টর দু’টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাঈনুদ্দিন’র জিম্মায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাখা হয়। এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। জরিমানা আদায়পূর্বক আটককৃদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম