ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক হান্নানের বিরুদ্ধে মানববন্ধন

তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমুলক বক্তব্যের প্রতিবাদে

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্যের প্রতিবাদে এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির সাধারণ নেতাকর্মীরা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুর রহমান মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা সেলিম হোসেন গাজি, মো. রুহুল অমিন দেওয়ান, যুবদল নেতা আরাফাত রহমান দিপু, কাদের মেম্বার, মো. মিল্টন মাস্টার, রফিক মাস্টার, ছাত্রদল নেতা কাদের, হুমায়ুন মিজি, আবদুল হামিদ গাজী, গিয়াসউদ্দিন প্রমুখ।

তারা বক্তব্যে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বিএনপির আগামী দিনের কান্ডারী তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য প্রদান করেছেন। একজন বিএনপির দায়িত্বশীল হিসেবে তিনি তা পারেন না। মুলত তিনি মনোনয়ন না পেয়ে কোথায় কাকে কী বলবেন, তার ভাষা হারিয়ে ফেলেছেন। তাই এম এ হান্নানকে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া উচিত। আমরা অবিলম্বে তার বহিষ্কার দাবি করছি। একই সাথে বিএনপির সকলস্তরের নেতাকর্মীদের ধানের শীষের পতাকাতলে আসার অনুরোধ জানাই।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম