ফরিদগঞ্জে ইয়াবাসহ ৪ মাদকব্যবসায়ী আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর): পৃথক পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসের নির্দেশে ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে এসআই মোঃ রুবেল ফরাজী, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অভিযান পরিচালনা করে দক্ষিণ রাজাপুর খান বাড়ীর আব্দুর রশিদ খাঁন প্রকাশ আমিনুল হক খানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন খাঁন(৩৫)কে এবং একই বাড়ির বিল্লাল হোসেন খানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ বাহার খাঁন(৩০)কে ১শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকাসহ আটক করে।
একই রাতে এসআই মোঃ রুবেল ফরাজী, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাধিন ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার বিশকাটালী এলাকার উত্তর, সাব বাড়ীর মৃত দুলাল সাবের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল(৩৩)কে এবং একই এলাকা বিশকাটালী আলম বাড়ীর ইমাম হক মুন্সির ছেলে মাদক ব্যবসায়ী মাসুদ(২৮) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুটি স্থানে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম