ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও প্রতীক ধানের শীষ এর পক্ষে ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) বিকেলে চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাছির বেপারীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ৮নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণের পাশাপাশি বিএনপির ৩১ দফার কথা বিভিন্ন বিষয়ে ভোটারদের জানান। পরে স্থানীয় চৌরাস্তা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাছির বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পাটওয়ারী, সুমন হাওলাদারসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এসময়ে তারা বলেন, আমরা যারা বিএনপি যারা করি তারা কখনোই দলের বাইরে যাওয়ার সুযোগ নাই। কারণ ব্যক্তির চেয়ে দল বড়ো। দলের চেয়ে দেশ বড়ো। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী করার মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ বির্নিমাণে বিএনপি ভুমিকা রাখবে। তাই বিএনপি আমাদের দল এবং ধানের শীষই আমাদের প্রতীক।
ফম/এমএমএ/


