ফরাজীকান্দি ইউনিয়নে ধানের শীষের প্রচারণা সভা ও যুবদলের অফিস উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নির্বাচনী প্রচারণা সভা ও ইউনিয়ন যুবদলের অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্নু মিয়া গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গণি তফাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদাউস, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন মুন্সি।

আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাজমুল গাজী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিন প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম অপু, উপজেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিটব আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শত শত দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এবং বিপুল ভোটে জয়ী করে সংসদ পাঠাতে হবে যাতে করে আমাদের নেতা ড. জালাল উদ্দিন মন্ত্রীসভায় যেতে পারেন। এজন্য সকল ভোটারদেকে বুঝিয়ে ধানের শীষে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম