
চাঁদপুর: চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড সংযুক্ত গাজী সড়ক এলাকার বাসিন্দা সুলতান বকাউল। তিনি মৌসুমী সব্জি ও অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রি করে জীবন জীবীকা নির্বাহ করেন। কিন্তু হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে থেমে গেছে তার জীবীকা নির্বাহের একমাত্র ক্ষুদ্র ব্যবসা।
বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকেই নিম্বচাপের কারণে চাঁদপুরে থেমে থেমে আবার মুষলধারে বৃষ্টি। অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ১৬ ঘন্টায় জেলায় সর্বেোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৮০ মিলিমিটার।
অব্যাহত বৃষ্টির প্রভাব ক্ষুদ্র ব্যবসায়ী সুলতান বকাউলকেও থামিয়ে দিয়েছে। তিনি ট্রাক রোড একটি ভবনের সামনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তালের শাঁস বিক্রি করেন। তবে আজ দেখাগেলো সন্ধ্যা পর্যন্ত তালের শাঁসের স্তুপ। তিনি ওই তালের শাঁস রেখে অন্য কোন স্থানে বসে আছেন। কারণ বৃষ্টিতে ভিজে কত সময় বসে থাকা যায়। অন্য দিকে ক্রেতারাও ঘর থেকে বের হতে পারছে না।
ওই এলাকার গাজী সড়কের প্রবেশ মুখে একটি মুদি দোকান। প্রতিদিন এই দোকানের সবগুলো সাঁটার খুলে দেয়া হয়। কিন্তু আজ বৃষ্টির কারণে দুই সাঁটার খোলা। বাকি সাঁটার বন্ধ। কোন ক্রেতাই দেখা গেল না। এভাবে প্রাকৃতিক দুর্যোগে থেমেগেছে স্বাভাবিক জীবনযাত্র্রা।
ফম/এমএমএ/



