
চাঁদপুর: প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার আয়োজনে “খেজুর রস ও পিঠা উৎসব”অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের বাসভবনে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে একটি প্রয়াস; এই উৎসবে সাধারণত খেজুরের রস পান, বিভিন্ন ধরনের দেশীয় পিঠা (যেমন – আতিক্যা পিঠা, বিন্নি চালের পিঠা) তৈরি ও পরিবেশন করা হয়। যা শীতের আমেজকে উপভোগ করার একটি সম্মিলিত আনন্দ।
এ সময় আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা,দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ,সাবেক সভাপতি আল ইমরান শোভন, সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস,সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ,যমুনা টিভির চাঁদপুর প্রতিনিধি,ইব্রাহিম রনি, সংবাদ চাঁদপুর প্রতিনিধি মিজানুর রহমান,প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,এটিএন নিউজের আক্তার উজ জামান,প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু,সাবেক সভাপতি কামরুল হাসান বর্তমান সিনিয়ির সভাপতি লরেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ,আফ্রিন,শরীফসহ বন্ধুসভার সদস্যরা।
ফম/এমএমএ/


