মঙ্গলবার (২০ মে) অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম এ ‘মতলব উত্তরে পাঁচ নারী সদস্যের পরিবারকে অবরুদ্ধ, চলাচলের রাস্তা বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
আমি আদুস সাত্তার মৃধা, গ্রাম-বহলদিয়া, ডাকঘর-ফরাজীকান্দি, মতলব উত্তর, চাঁদপুর। ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামের সহ-সভাপতি এবং সভাপতির অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করে আসছি।
আমাদের গ্রামের মৃত: আলী আহাম্মদ প্রধানের পরিবার ও তার ভাই জমির প্রধান এর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় ১০/১২ মাস পূর্বে গ্রামের সালিশগণসহ মৃত আলী আহাম্মদের পরিবার থেকে ৩ (তিন) ফুট এবং জমির প্রধানের পক্ষ থেকে ৬ (ছয়) ফুট জায়গা নিয়ে উভয়ের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়। আমি উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলাম এবং উভয় পরিবার উক্ত সিদ্ধান্ত সতস্ফুর্তভাবে মেনে নিয়েছে।
বর্তমানে কিছু দুষ্টু সালিশগণের পরামর্শে আলী আহম্মদের পরিবার উক্ত ৩ (তিন) ফুট জায়গা দিতে অস্বীকৃতি জানায়। গ্রামের অন্য সালিশগণ আমার অনুপস্থিতিতে জমির হোসেনকে কু-পরামর্শ দিয়ে তার অংশের রাস্তা আংশিক বন্ধ করে দেয়। যা আমার জানা ছিল না। গত ২০ মে ফোকাস মোহনায় স্থানীয় সাংবাদিকরা কোন এক পক্ষের সুবিধা নিয়ে আমার এবং জামায়াতে ইসলামের ভাবমূর্তী নষ্ট করার জন্য আমার নাম জড়িয়ে অপপ্রচার চালায়।
বিভ্রান্তমূলক ও মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্বাক্ষরিত-আব্দুস সাত্তার মৃধা, সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন, মতলব উত্তর, চাঁদপুর। (বিজ্ঞাপন)


