পূর্বা’র বিনামূল্যে কথ্য ইংরেজি ভাষার প্রশিক্ষণের উদ্বোধন

চট্টগ্রাম: পূর্বা বহুমুখী প্রশিক্ষণ ও আয়বর্ধক প্রকল্পের অধীনে যুবদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেড় মাসব্যাপী বিনামূল্যে কথ্য ইংরেজি ভাষার প্রশিক্ষণ গত শনিবার রউফাবাদস্থ সরকারি শিশু পরিবারে উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ফরিদুল আলম।

উপ তত্ত্বাবধায়ক তাসনিম আক্তারের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও প্রাবন্ধিক আবিদা আজাদ। এ

সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ছেনোয়ারা বেগম, রুমা পারভিন, পূর্বা’র কথ্য ইংরেজি ভাষার প্রশিক্ষক আরীক ইমরান, পূর্বা’র সদস্য নাজবীন সুলতানা জেবীন, জান্নাতুল ফেরদৌস সায়মা, শারমিন সুলতানা পিপনা, বিপুল পালিত প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, শিক্ষার কোন শেষ নেই। সর্বত্র শিক্ষার অবারিত চারণভূমি রয়েছে।  জীবনের প্রয়োজনে আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। প্রশিক্ষণের মাধ্যমে কোন ব্যাক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ঠ বিষয়ে তার যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা যায়।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম