মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার পুর্ব ষাটনল আসন আলী প্রধানীয়া কান্দির প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ ডিসেম্বর) মসজিদ প্রাঙ্গণে বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলে।
মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ করেন, হযরত মাওলানা মুফতী আব্দুল্লাহ সালেহী, হাফেজ হযরত মাওলানা আহমাদুল্লাহ, হাফেজ মাওলানা মুফতী ড. মোঃ শিবলী হোসাইন সাঈদী ও হাফেজ হযরত মাওলানা হারুনুর রশীদ। আরো বহু ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোকন বেপারী। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী মোঃ শামসুদ তোহা।
আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাসির প্রধান, মোহাম্মদ রফিক বেপারী, মোহাম্মদ জাকির মেম্বার, মোহাম্মদ মুবিন, মোহাম্মদ বিপ্লব মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ। মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
ফম/আরাফাত/এমএমএ/


