
চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার জাফরাবাদ মোল্লারপুল সংলগ্ন মাদ্রাসা শিক্ষা ও স্কুল শিক্ষার সমন্বয়ে পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তফুরুন নিছা মহিলা মাদ্রাসার ছবক প্রদাণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা মাদ্রাসায় অনুষ্ঠিত ছবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড় ষ্টেশন রেলওয়ে দারুসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জাফরাবাদ কাসেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তাফাজ্জল হোসাইন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জাফরাবাদ কাসেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা খাজা আহম্মদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা ছানাউল্লাহ জামিয়া আমীনিয়া ঢাকা।
২০২০ সাল থেকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক স্থানীয় নিয়াজি বাড়ির মাওলানা মুজাম্মেল মিয়াজী।



