
চাঁদপুর: চাঁদপুর পুরান বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল হামিদ পাটওয়ারী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রোববার (১ মার্চ ১২ রমযান) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে ৩ ছেলে, ২মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২ মার্চ সোমবার ইচলী আব্দুল কাদের জিলানী প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা চাঁদপুর বাগাদী পাটওয়ারী বাড়ি সাপদী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল হামিদ পাটওয়ারী চাঁদপুর শহরের ইচলী চুন ফ্যাক্টরী পারিবারিক বাসায় বসবাস করতেন। তার পৈতৃক স্থায়ী বাড়ি বাগাদী এলাকায়।
ফম/এমএমএ/


