চাঁদপুর: চাঁদপুর শহরের পুরানবাজারে অবস্থিত শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের দোল উৎসবের শততম জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
পুরানবাজারের বাতাসা পট্টি অবস্থিত শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে পুরানবাজার এবং নতুন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শত কন্ঠে গীতা পাঠ, সন্ধ্যায় সত্যনারায়ণ পূজা, রাতে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এই উৎসব ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ রঙিন আলোকসজ্জা ও শোভামণ্ডিত সাজে সজ্জিত করা হয়েছে।
৫ দিনব্যাপী এই উৎসবের নানা কর্মসূচি মধ্যে রয়েছে, ১ মার্চ রবিবার বিকেলে বেদবাণী পাঠ, শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা, গঙ্গা আহ্বান এবং নামযজ্ঞের শুরু। একই সঙ্গে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ সেবা।


