পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর: শিক্ষা স্বাস্থ্য সেবা,ক্ষুদ্র ঋণ, কৃষি  উপকরণ বিতরণ,সেনেটাইজেশন,কুটির শিল্প সহ পল্লী উন্নয়ন মূলক নানান বিষয় নিয়ে কাজ করে আসছে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের মহামায়া শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীন এলাকার অতিদরিদ্র অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন সংস্থাটি।
সংস্থাটির মহামায়া শাখার অফিস প্রাঙ্গণে মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগন দিন ব্যাপী প্রায় শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়ে থাকে।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন,পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন তার ই ধারাবাহিকতায় চাঁদপুরের মহামায়া  শাখায় ও  বিনামূল্যে প্রেসক্রিপশন, বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং ড্রপ বিতরণ করা হয়েছে।
পল্লী মঙ্গল কর্মসূচী ( পিএমকে)১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে প্রায় ৩শতাধিকের উপরে এর  শাখা রয়েছে।
আমরা প্রত্যেকটি শাখায় বিভিন্ন কর্মসূচির সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করে আসছি। স্বাস্থ্য সেবা কর্মসূচি আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জোনের পরিচালক মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও এম আই এস (আইটি) অফিসার এস এম তুহিন, জোনাল হিসাব রক্ষক আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (পিএমকে)  হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপদেষ্টা ডাক্তার কাজী সুদিপ্তা কবির।
এ সময় সম্মানিত  অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত উপ-পরিচালক (ফিন্যান্স) সৈয়দ আকমল হোসেন,
সহকারি পরিচালক চাঁদপুর জোন গোলাম মোস্তফা, pis, ICT বিভাগ মোঃ নুরুল ইসলাম টনি।
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,ডাঃমনিরুজ্জামান,ডাঃ বিপুল চন্দ্র দাস,ডাঃ,মিরাজ হোসেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম