নির্বাচিত হলে ইব্রাহিমপুরে ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করব 

---শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন 

চাঁদপুর: ইব্রাহিমপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক নির্বাচনী উঠান বৈঠক,গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার (৬জানুয়ারি) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ চরাঞ্চলের মানুষ বেশ কয়েকটি সমস্যায় ভুগছেন।তারমধ্যে অন্যতম মৌলিক সমস্যা শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা। এখানে মানসম্মত কোনো হাসপাতাল নেই,রাস্তা ঘাট অনুন্নত এবং উচ্চমাধ্যমিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।ফলে এসএসসি পাশের পর বহু শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়।কেউ কেউ পড়াশোনার জন্য ঝুঁকি নিয়ে নদী পার হয়ে চাঁদপুরে যেতে হয়। আমি নির্বাচিত হলে এঅঞ্চলে একটি ডিগ্রী পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো। এবং জনদুর্ভোগ কমাতে এখানে মানসম্মত একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবো।
তিনি আরও বলেন, ইব্রাহিমপুর চাঁদপুর সদরের অংশ। প্রত্যেকটা ইউনিয়নে সমান বরাদ্দ আসে।দুর্নীতি ও সুষম বন্টনের অভাবে এখানকার মানুষ বঞ্চিত হয়।যেই তুলনায় বাজেট আসে তার সিকিভাগও কাজ হয়না।যার ফলে এখানকার মানুষ বিভিন্ন মৌলিক অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছে। ইসলামী আন্দোলন বিজয়ী হলে এসব মৌলিক সমস্যার অবসান ঘটবে।
পথসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি মানসুর আহমেদ, সদর উপজেলা সভাপতি ডা.বেলাল হোসেন,সেক্রেটারী মজিবুর রহমান,জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি ছাত্রনেতা ফয়সাল, সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ,সদর উপজেলা সভাপতি নাসির উল্লাহ বাহাদুর সাধারণ সম্পাদক বায়জিদ সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম