নির্বাচনকালীন সময়ে অপরাধ করে কোন অপরাধী ছাড় পাবে না : এসপি

মতলব উত্তর থানায় নির্বাচন কেন্দ্রীক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর থানায় নির্বাচন কেন্দ্রীক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে মতলব উত্তর থানায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসান।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার ওসি মোঃ কামরুল হাসান। আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মতলব উত্তর জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় এসপি রবিউল হাসান তার বক্তব্যে চলমান আইন-শৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন এবং নির্বাচনকালীন সময়ে অপরাধ করে কোন অপরাধী ছাড় পাবে না। যেকোন অপরাধীকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

উপস্থিত ব্যক্তিবর্গ তাদের যার যার ব্যক্তিগত মতামত তুলে ধরেন। এবং বিভিন্ন সমস্যার কথা জেলা ও থানা পুলিশকে অবগত করেন।

ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম