চাঁদপুর : নিত্যপ্রয়োজনীয় বাজারকে স্থিতিশীল করতে বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত চাঁদপুর জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাইকারি ও খুচরা বাজারগুলোতে বিশেষ টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বিপনিবাগ বাজার পরিদর্শন ও তদারকি করেন জেলা ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময়ে তিনি বাজারের সকল স্তরের বিক্রেতাদের রশিদ, মূল্যতালিকা ও বাজার দর মনিটরিং করেন।
জেলা প্রশাসকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান সরকার।
এরআগে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিত্যপ্রয়োজনীয় বাজার স্থিতিশীল করতে জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের বেশ কয়েকবার মতবিনিময় সভা করেন।
ফম/এমএমএ/


