নিখোঁজ রাব্বির সন্ধান চায় পরিবার

মোঃ সাব্বির হোসেন (১২) পিতাঃ মৃতঃ  আক্তার মোল্লা, মাতাঃ সালমা বেগম, উপজেলা হাইমচর, জেলা চাঁদপুর।

গত ৩০ আগস্ট শিশুটি নিখোঁজ হন,তার স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও তার কোন সন্তান মিলছে না। এবিষয়ে সাব্বিরের খালু মাইনুদ্দিন জানান, সাব্বির সাত মাস মায়ের গর্ভে থাকাকালীন সময় তার বাবা মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে শরীয়তপুর জেলায় তার নানার বাড়িতে সে বেড়ে ওঠেন, তার মামা আলী মিয়াসহ আরো তিন মামা দীর্ঘ দিন যাবৎ চাঁদপুর বাবুরহাট ময়নার বাড়িতে বসবাস করে আসছেন। শরিয়তপুর থেকে সাব্বিরকে এখানে এনে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখানে ঠিক মতো পড়ালেখা না করায় তার ইচ্ছায় তাকে চাঁদপুর শহরে একটি খাবার হোটেলে কাজ করতে দেয়া হয়। প্রতিদিন মামার বাড়ি বাবুরহাট থেকে আসা-যাওয়া করে ১ মাস ৯ দিন কাজ করেন। গত ৩০ আগস্ট কাজ থেকে ছুটি শেষে সে আর বাড়িতে আসেনি, এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তার সন্ধান পাওয়া গেলে নিম্নে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মোবাইল নম্বর-০১৩০-২০১৫৭০০। (মোহাম্মদ মাইনুদ্দিন)।-বিজ্ঞপ্তি।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম