নারী ও শিশু ট্রাইব্যুনাল চাঁদপুরের বিচারক আবদুল হান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( সিনিয়র জেলা  ও দায়রা জজ) মোঃ আবদুল হান্নানের অবসরজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিদায়ী বিচারককে চাঁদপুরের বিচার বিভাগ,  জেলা প্রশাসন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুরের সরকারী আইন কর্মকর্তাগণ, নারী শিশু আদালতের স্পেশাল পিপি,  অ্যাড.  সেলিম আকবর এসোসিয়েট, অ্যাড. আবদুল্লা আল মামুন এসোসিয়েট, নারী ও শিশু আদালতের কর্মকর্তা-কর্মচারী সহ আইনজীবীরা তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী বিচারকের সহধর্মিনী রওশানা আরা বেগম,  বিচার বিভাগের বিচারকগন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল চাঁদপুরের বিচারক (জেলা ও দায়রা জজ)  মুহাম্মদ  আমিরুল ইসলাম,  জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার,  জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু,  সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( সিনিয়র জেলা  ও দায়রা জজ) মোঃ আবদুল হান্নান চাঁদপুরে ২০২৩ সালের ২৯ শে আগস্ট যোগ দেন এবং ২০২৬ সালের ৩১ শে মার্চ পর্যন্ত অত্যন্ত সততার সাথেই নারী ও  শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক হিসেবে বিচার প্রার্থীদের সেবা দিয়ে যান।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম