
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ ই.আর.আইয়ের উপর যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে এম খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন-জেড কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ উপর সারাদেশে ব্যাপী সকল ধরনের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে মোটিভেশন করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তৈরি করে তুলতে হবে।
কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর আতিকুর রহমান, ডাঃ আতাউল উল্লাহ, ওয়াদুদ প্রফেসর আরো অনেকে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
কলেজে মাঠে অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।


