নানুপুর থেকে সাহেব বাজার পর্যন্ত সড়ক এখন মরণ ফাঁদ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে একই ইউনিয়নের মমিনপুর-সাহেব বাজার সড়ক পর্যন্ত বেড়িবাধ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বহুদিন সংস্কার না হওয়ায় খুবই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই সড়ক দিয়ে চলাচলের সময় মৃত্যু ঝুঁকির মধ্যে পড়েন এ প্রতিবেদক। কিছু সময় অপেক্ষা করে দেখাগেছে শত শত যানবাহন একই পরণতি নিয়ে চলাচল করছে।

নানুপুর উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু করে সাহেব বাজার রাস্তার মাথা পর্যন্ত বেড়িবাধের এই সড়কে শত শত গর্ত। দুর থেকে গর্ত বুঝা না যাওয়ার কারণে হঠাৎ যানবাহন এসে কাত হয়ে পড়ে। সড়ক বিভাগ থেকে কোন ধরণের ব্যবস্থা গ্রহন না করায় গর্তগুলো প্রতিনিয়ত বড় হচ্ছে।

স্থানীয় গাড়ি চালক, বাসিন্দা ও বিভিন্ন লোকদের সাথে আলাপ করলে তারা জানায়, এই সড়ক যতবারই সংস্কার কিংবা নির্মাণ হয়, কয়েকমাস পার না হতেই বেহাল অবস্থায় পরিণত হয়। ঠিকাদরদের সঠিক তত্ত্বাবধান না করায় সবসময় নিম্নমানের কাজ করা হয়।

এদিকে সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহ. আলিউল হোসেন এর বক্তব্যের জন্য পাওয়া যায়নি তার দপ্তরে। তিনি অধিকংশ সময় নানা অজুহাতে থাকেন দপ্তরের বাহিরে।

পরে রাতে তাকে আবার ফোন করা হলে তিনি জানান, তিনি আজ অফিসেই ছিলেন। দুপুরে হয়তো খাবারের জন্য বাহিরে ছিলেন। খুব শিগগিরই ওই সড়কের সংস্কার হবে।

ফম/এমএমএ/