চাঁদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোছাইন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭বছর আন্দোলন করে আমরা নতুন করে স্বাধীন দেশ পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে ভূলন্ঠিত করতে কয়েকটি কুচক্রি মহল সক্রিয় হয়েছেন। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য্যরে সাথে ১৭ বছর অতিবাহিত করেছেন। সামনে আমাদের কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। আমাদের প্রত্যেকটি প্রদক্ষেপ নিতে হবে অত্যন্ত বিচক্ষনতার সাথে। আজকে যারা ষড়যন্ত্রে লীপ্ত হয়েছেন কীসের কারণে। যে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, তার জন্য বিএনপির সর্বমহল থেকে নিন্দা জানানো হয়েছে। বিএনপির প্রত্যেকটি ইউনিটকে বলে দেয়া হয়েছে চাঁদাবাজ, ধান্দাবাজ এবং কুচক্রিমহল থেকে সতর্ক থাকার জন্য।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে অনেক নেতাকে বহিস্কার করেছেন। বিএনপির সাথে বিবাদ করে চলবে এমন দল এখন বাংলাদেশে নেই। যারা ষড়যন্ত্রে লীপ্ত আছেন, এখনো সতর্ক হয়ে যান। বিএনপির সাথে পায়ে পা দিয়ে জগড়া করতে আসবেন না। শেখ হাসিনা অনেক দম্ভ করেছিলো। আজকে সে কোথায়। বিএনপির আন্দোলনের কারণে সে দেশ ছেড়ে পালিয়েছে। মাঝে মধ্যে বিদেশে থেকে খোচা দিতে চায়। কিন্তু উনার কথাতে আর দেশের মানুষ কোন কাজ করবে না।
এই নেতা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল সারা দেশে মব সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল আরেফিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

