নতুন ভবনে আধুনিক ব্যাংকিং সেবা শুরু করল কৃষি ব্যাংক ছেংগারচর শাখা

সংগ্রহীত।

মতলব উত্তর (চাঁদপুর):  উন্নত গ্রাহকসেবা ও আধুনিক ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ছেংগারচর শাখা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের থানা রোডে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ‘বিএসসি সুপার মার্কেট’-এর দ্বিতীয় তলায় নতুন ও সুপরিসর পরিবেশে শাখাটির কার্যক্রম চালু করা হয়েছে।

শাখা সূত্রে জানা গেছে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আগের তুলনায় বৃহৎ ও নান্দনিক পরিবেশে শাখাটি স্থানান্তর করা হয়েছে। নতুন এই ঠিকানায় গ্রাহকরা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিভিন্ন ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এ বিষয়ে ছেংগারচর শাখার ব্যবস্থাপক মো. ছায়েদ হোসেন বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। তাদের সুবিধার কথা বিবেচনা করেই শাখাটিকে আরও সুপরিসর ও উন্নত পরিবেশে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এখানে নিয়মিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিদ্যুৎ বিল গ্রহণের বিশেষ সুবিধাও রয়েছে।

নতুন ভবনে ব্যাংকিং সেবা শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম