মতল উত্তর (চাঁদপুর): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার নতুন বাজার নিউ পপুলার ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টারের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে অটোরিক্সা চালকদের মাঝে টিশার্ট বিতরণ ও মাদ্রাসা ছাত্রদের সমন্বয়নে পবিত্র কোরআন খতম করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা কেটে এক বছর পুর্তি উদযাপন করা হয়েছে। এরপর বাদ যোহর মিলাদ ও দোয়া শেষে দুপুরের খাবারে অংশ গ্রহন করেন অতিথিবৃন্দ।
নিউ পপুলার ডায়াগণষ্টিক সেন্টারটি এক বছর আগে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সেবা পেয়ে মানুষের প্রিয় প্রতিষ্ঠান হিসেবে রুপ নিয়েছে। সফলতার সাথে এক বছর অতিক্রম করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। এবং আগামী দিনে সবাইকে সাথে নিয়ে পথচলার আশ্বাস ব্যক্ত করেন। পরবর্তীতে নিউ পপুলাল ডায়াগণষ্টিক সেন্টার একটি পুর্ণাঙ্গ হাসপাতাল করার পরিকল্পনার কথাও জানান পরিচালনা পর্ষদ।
অনুষ্ঠানে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর উপদেষ্টা ডাঃ মোঃ মকবুল হোসেন মুকুল, মোঃ সুলতান আহমেদ, মোঃ খোকন, সার্জেন্ট শফিকুল ইসলাম, উপদেষ্টা ফখরুল ইসলাম সরকার সহ সকল মালিক, স্টাফগণ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


