চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার নকল ব্র্যান্ড রোল ব্যবহৃত সিগারেট জব্দ এবং ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইননে ক্রয় ভাউচার ও ভ্যাট চালান ছাড়া সিগারেট ক্রয়, বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান না এবং নকল ব্যান্ড রোল ব্যবহৃত সিগারেট বিক্রয়ের অপরাধে নারায়ণ স্টোর কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল ব্র্যান্ড রোল ব্যবহৃত সিগারেট ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


