ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক শরিফ মিয়ার (৩০) মৃত্যু হয়েছে । 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই গ্রামের মিজান মুন্সি তার ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শ্যালো মেশিন দিয়ে মিজান মুন্সির ধান ক্ষেতে পানি দিতে গেলে শরীফ বিদ্যুৎপৃষ্ট হয়।
এ সময় স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফের পিতা আলী আরশাদ বলেন, মিজানের ধান ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য আমার ছেলে শরীফের সাথে চুক্তি হয়। শ্যালো মেশিন নিয়ে পানি দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায় শরীফ। সাত মাস আগে শরীফ বিয়ে করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মেদ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম