মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লুধুয়া গ্রামে ড. জালাল উদ্দিনের বাসভবনের সামনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, মহিলা দল নেত্রী সাবিকুন্নাহার সেবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ও মুনাজাত পরিচালনা করেন নুরুল হুদা ফয়েজী। অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ড. জালাল উদ্দিন বলেন, ধানের শীষ প্রতীক আমার নয়, আপনাদের সবার। এই ধানের শীষ আপনাদের কাছে গচ্ছিত রেখে গেলাম। ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এবং দেশের উন্নয়নে অংশীদার হবেন। তিনি আরো বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। আপনারা সবাই তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
ফম/এমএমএ/


